শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দেবহাটায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল (৬০) নামের কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটে। 

নিহত সুবোধ মন্ডল গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ধানক্ষেতের চারপাশে চিকন জিআই তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন কৃষকরা। শনিবার সন্ধ্যায় সুবোধ মন্ডল ও তার ছোট ভাই একসাথে তাদের ধানক্ষেত দেখতে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান।

বেশ কিছু দূর যাওয়ার পর পেছন ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি পুনরায় ক্ষেতের দিকে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

অসাবধানতাবশত নিজের বা অন্যের পেতে রাখা এই বৈদ্যুতিক মরণফাঁদে প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয়রা জানান, ইঁদুর মারার জন্য ধানক্ষেতে এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বেআইনি হলেও অনেকে গোপনে এই কাজ করছেন, যার ফলে অকালেই ঝরে গেল একটি প্রাণ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেবহাটা   ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ   কৃষকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close