রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে অগ্নিকাণ্ডে পোশাকশ্রমিকদের ১৮ ঘর পুড়ে ছাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাকশ্রমিকদের ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার  শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ফখরুদ্দিন মোড়ে আব্দুল কাদিরের মালিকানাধীন বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

বাড়ির মালিক আব্দুল কাদির বলেন, ‘‘রাত সাড়ে ৮টার দিকে একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত সারিবদ্ধ ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার আগুনে বসতবাড়ির সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।’’

স্থানীয়রা জানান, জামালপুরের ইসলামপুর এলাকার বাসিন্দা ও পোশাকশ্রমিক নাসরিন-মানিক সরকার দম্পতির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাদের জমানো নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। চাঁদপুরের মতলব উপজেলার শ্রমিক দম্পতি আসমা-আব্দুল জলিলের প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও মালামাল ভস্মীভূত হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা রুনা আক্তার-সবুজ দম্পতি স্থানীয় আমান টেক্সটাইল কারখানায় ডিউটিরত অবস্থায় আগুনের খবর পান। ফিরে এসে দেখেন তাদের ঘরে থাকা প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। 

একই কারখানার অপর শ্রমিক বেদেনা আক্তার জানান, আগুনে তারও প্রায় দুই লাখ টাকার মালামাল শেষ হয়ে গেছে।

দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সরকারি বা বেসরকারি সাহায্যের অপেক্ষা করছে। 

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম বলেন, ‘‘রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর    অগ্নিকাণ্ড    পোশাক    শ্রমিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close