রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাটখিলে দুইটি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুইটি বেসরকারি হাসপাতালকে দেড় লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার চাটখিল ইসলামিয়া হাসপাতাল ও চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে  এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্বে দেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

অভিযানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে বিভিন্ন প্রকার অনিয়মের জন্য ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং অপারেশন থিয়েটার রুম সিলগালা করে দেওয়া হয়। এছাড়া চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অবৈধভাবে রোগী ভর্তি রাখার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং রোগী ভর্তি রাখার কক্ষগুলো সিলগালা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ নয়ন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ চাটখিল থানা পুলিশের একটি দল।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, ‘‘রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চাটখিল    হাসপাতাল    জরিমানা    ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close