শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ডিমলায় পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৩২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পানিতে ডুবে মিম আক্তার (১১) নামে শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৫ এপ্রিল) বিকালে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের জলদানের পাড় গ্রামে এ ঘটনা ঘটে।  

মিম গ্রামের মোকছেদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, রোববার বিকাল তিনটার দিকে মিম তার কয়েকজন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ডিমলা দমকল বাহিনীর সদস্যরা এসে দেড় ঘন্টার চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার বলেন, ‘এ ঘটনায় পুলিশকে অবহিত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিমলা   পানিতে ডুবে মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close