সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রশক্তি নেতা কারাগারে
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির এক নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান তানজিম দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকার সিএনজিচালক আকাশ মিয়া তার পরিবারসহ অভিযুক্তের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আকাশ মিয়ার স্ত্রীকে বাসায় একা পেয়ে মেহেদী হাসান তানজিম শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন ও অভিযুক্তকে আটকে রাখেন।

পরে স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর আপত্তি উপেক্ষা করে অভিযুক্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। 

ঘটনার পর ওই রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ভিংলাবাড়ি এলাকা থেকে মেহেদী হাসান তানজিমকে গ্রেপ্তার করে।

রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার    গৃহবধূ    শ্লীলতাহানি    অভিযোগ   ছাত্রশক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close