শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কিশোরগঞ্জে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার ছয়
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাইবার সুরক্ষা আইনে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার বড়ভিটা বাজার সংলগ্ন একটি ক্লাব ঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বড়ভিটার বড়ডুমরিয়া পাইকারটারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাজু খান (৩৫), একই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৪০), মহির উদ্দিনের ছেলে তানভীর আহমেদ মিজান (৩০), দেলোয়ার হোসেনের ছেলে তানজিদ হোসেন (২৪), সাদুরারপুল গ্রামের তাজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩০) ও উত্তর বড়ভিটা ডাংগাপাড়া গ্রামের মৃত মকছুদার রহমানের ছেলে আলাল ইসলাম (৩৫)।

এসআই কাজী রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় বড়ভিটা বাজারের একটি ঘরে কয়েকজন যুবক ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে বিভিন্ন দেশের ভিসার আবেদন, নকল পাসপোর্ট, চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র এবং ব্যাংক লোন দেওয়ার নামে প্রতারণামূলক প্রচার চালিয়ে অর্থ সংগ্রহ করছে। এছাড়া তারা অনলাইন ক্যাসিনো, জুয়া খেলা ও মাদক সেবনে লিপ্ত ছিল।’’

তিনি আরও বলেন, ‘‘অভিযানে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণা, ক্যাসিনো খেলা ও মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’’

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ    সাইবার    সুরক্ষা    আইন    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close