রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রায়হান নামে ৬ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়।

রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের সোহাগ গাজীর ছেলে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের হাম ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবিকা শরিফা বেগম জানান, রায়হানকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে হামের সব ধরনের উপসর্গ ছিল। চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। তবে পরিবারের পক্ষ থেকে তা সম্ভব হয়নি। হাসপাতালে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল, কিন্তু ভর্তি হওয়ার প্রায় চার ঘণ্টা পর শিশুটি মারা যায়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এএইচএম আনোয়ারুল ইসলাম বলেন, ‘হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত তিনজন শিশুর মৃত্যু হয়েছে। যেসব শিশুর ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন, তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এদিকে, জেলায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত জেলায় মোট সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত শুক্রবার ভোর থেকে আজ রোববার বিকাল পর্যন্ত মারা গেছে চারজন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   হামের উপসর্গ   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close