রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লোহাগাড়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মিঠার দোকানের দক্ষিণ পাশে নতুন পাড়া এলাকায় সরই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেনের বিরুদ্ধে। এতে হুমকিতে পড়েছে উপজেলার পুটিবিলা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার কয়েক শত বিঘা ফসলি জমি। সেইসাথে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।

নতুন পাড়া এলাকার বাসিন্দারা বলছেন, ‘প্রতিদিন রাতের আঁধারে ওই এলাকা থেকে মাটি বালু কাটছেন ইকবাল ও তার সমর্থকরা।’

রোববার (৫ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, মিঠার দোকানের দক্ষিণ পাশে নতুন পাড়ার দক্ষিণ পাশে অবস্থিত সরই খাল (অরি খাল) থেকে তিনটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পাশে বালির স্তুপ থেকে ডেম্পার গাড়ি দিয়ে বালি বিক্রি হচ্ছে। শতাধিক গাড়ি বালু বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে।

জানা গেছে, উপজেলায় সরকারিভাবে কোন বালু মহাল নেই। কিন্তু থেমে নেই অবৈধভাবে বালি উত্তোলন। 

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে টাকার বিনিময়ে ম্যানেজ করে এসব কাজ করছে জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা।

অভিযুক্ত ইকবাল হোসেন বালু উত্তোলনের কথা স্বীকার করে প্রতিবেদককে তার সাথে দেখা করতে বলেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   ভারপ্রাপ্ত চেয়ারম্যান   অবৈধভাবে বালু উত্তোলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close