শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
খাগড়াছড়িতে পাহাড় কাটার দৌরাত্ম্য, দুইটি এক্সক্যাভেটর জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এতে পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুইটি এক্সক্যাভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করা হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, খাড়িছড়া এলাকায় মো. মনির হোসেন নামের এক ব্যক্তির দখলে থাকা পাহাড়টি অবৈধভাবে কাটা হচ্ছিল। সেখানে মাছ চাষের জন্য একটি লেক তৈরির উদ্দেশ্যে বিশালাকৃতির পাহাড়টির মাটি সরানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালালে পাহাড় কাটার সত্যতা পায়। তবে অভিযানের সময় জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর এই এলাকায় অন্তত আটটি বড় পাহাড় সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে রাতের আঁধারে পাহাড় কাটার তৎপরতা বেশি চলে।

প্রশাসনের পক্ষ থেকে আগে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পাহাড়খেকোরা বেপরোয়া হয়ে উঠেছিল বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা ভূঁইয়া বলেন, ‘‘পাহাড়টি সরকারি খাস জমিতে অবস্থিত। তবে খাস বা ব্যক্তি মালিকানাধীন যাই হোক না কেন, আইন অনুযায়ী পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। সেখানে মাছের প্রকল্প করার কথা শোনা গেলেও পরিবেশের ক্ষতি করে কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না। অভিযুক্ত মনির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।’’

খাদিজা তাহিরা বলেন, ‘‘ঘটনাস্থলে আমরা বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পেয়েছি। পাহাড় কাটার অপরাধে দুইটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে। পরিবেশ আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পাহাড়    কাটা    দৌরাত্ম্য   এক্সক্যাভেটর    ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close