শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত ৭, দেশে ফিরেছে ৫ মরদেহ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ এএম আপডেট: ০৬.০৪.২০২৬ ১১:৫৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭ বাংলাদে‌শি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে। আর একজনকে সংযুক্ত আরব-আমিরাতে কবর দেওয়া হয়েছে বলে জা‌নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার (৬ এ‌প্রিল) দে‌শে এসেছে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “এ নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। একজনকে আরব আমিরাতে কবর দেওয়া হয়েছে। নিহ‌ত প্রত্যেকের প‌রিবার‌কে সরকার ৩ লাখ টাকা আর্থিক সহায়তা করেছে।”

মালয়ে‌শিয়ার শ্রমবাজার খোলার বিষ‌য়ে আরিফুল হক চৌধুরী বলেন, “মালয়েশিয়ার শ্রম বাজার ওপেন করার চেষ্টা করছি। সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে।”

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপ‌স্থিত ছিলেন।

গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিয়া‌দে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্য সংঘাত   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close