শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
নেওয়াজ আহমেদ পরশ, কাশিয়ানী (গোপালগঞ্জ)
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা পুরাকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

বর্ণিল সাজে সজ্জিত হয়ে র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকেরা অংশ নেন। 

র‍্যালিতে স্কাউট সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। 

সরকারি ও বেসরকারি পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা। 

দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালিটি পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close