শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে মানববন্ধন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ছয় মাস যাবৎ বন্ধ থাকা পেট্রোল পাম্প মেসার্স সুইটি ফিলিং স্টেশন পুনঃচালুর দাবিতে সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেছে।

আজ সোমবার (৬ এপ্রিল) নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি ও নাচোল উন্নয়ন ফোরামের আয়োজনে নাচোল বাসস্ট্যান্ডে মানববন্ধনে বক্তব্য রাখেন নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, এবং নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির সভাপতি শাকিল রেজা।

বক্তারা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় জ্বালানী তেলের সমস্যায় উদ্ভূত জনদূর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে নাচোল পৌর এলাকার সুইটি ফিলিং স্টেশন পুনঃচালুর দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়ার নিকট স্মারকলিপি প্রদান করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নাচোল   পেট্রোল পাম্প   দাবি   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close