শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার টাকা মুক্তিপণে ফিরল অপহৃত যুবক
আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন থেকে অপহৃত মোটরসাইকেল চালক মো. মোর্শেদ আলম ৩০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে অবশেষে মুক্তি পেয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাটা এলাকার একটি দুর্গম পাহাড়ি স্থান থেকে তাকে ছেড়ে দেয় সশস্ত্র দুর্বৃত্তরা।

মোর্শেদ আলম উত্তর বাইশারী গ্রামের মৃত নুরুল হাকিমের ছেলে।

পরিবার সূত্র জানায়, গত রোববার (৫ এপ্রিল) কেঙ্গারবিল এলাকা থেকে অস্ত্রের মুখে মোর্শেদকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করা হয়। নিরুপায় পরিবারটি আত্মীয়-স্বজন ও স্থানীয়দের কাছ থেকে ধার-দেনা করে ৩০ হাজার টাকা সংগ্রহ করে অপহরণকারীদের হাতে তুলে দিলে তবেই মুক্তি মেলে তার।

মুক্তি পাওয়া মোর্শেদ আলম জানান, আমাকে চোখ বেঁধে পাহাড়ের ভেতরে নিয়ে যাওয়া হয়। সারারাত বেঁধে রেখে মারধর করেছে। পরিবারের কাছ থেকে টাকা পাওয়ার পর ভোরে আমাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা জেনেছি। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এলাকায় নিরাপত্তা জোরদারে টহল বাড়ানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অপহরণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ঈদগড়–বাইশারী সড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্যথায় সীমান্তবর্তী এই অঞ্চলে সাধারণ মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close