সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৫১ পিএম আপডেট: ০৬.০৪.২০২৬ ১:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে রিকশার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে বার্তা২৪-এর জেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা, সেলিনা আক্তার ঝর্ণা (৬৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে শহরের পান্না চত্ত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার ঝর্ণা বার্তা২৪-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা এবং বালিয়াকান্দির বাসিন্দা ছিলেন।

নিহতের জামাই কাজী হুমায়ুন কবির জানান, সকালে একটি পারিবারিক কাজে তার শাশুড়ি সহ কয়েকজন রাজবাড়ী কোর্টে আসেন। সাড়ে ৯টার দিকে রিকশা যোগে তার শাশুড়ি সকালের নাস্তা খাওয়ার জন্য শহরের সালমা হোটেল যাওয়ার পথে পান্না চত্ত্বর এলাকায় রিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে মারাত্মকভাবে আহত হন। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার শাশুড়িকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলায়েত হোসেন জানান, হাসপাতাল আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   ওড়না   নারীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close