শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় বাগেরহাটে যুবদের কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুব সমাজের কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় বাগেরহাট জেলা যুব ভবন হলরুমে ‘যুব উন্নয়ন অধিদপ্তর’ বাগেরহাট-এর আয়োজনে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর দেওয়ান মুহাম্মদ আবুজার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস. এম. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট-এর উপপরিচালক মো. আব্দুল কাদের।

বক্তারা বলেন, বর্তমান সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুব সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, মাদক, সহিংসতা ও অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে যুবদের সম্পৃক্ততা অপরিহার্য।

তারা আরও বলেন, দক্ষ ও সচেতন যুবসমাজ গড়ে উঠলে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বাগেরহাট জেলার যুব প্রতিনিধি মো. সোহানুর রহমান সমসাময়িক অপরাধ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও তার প্রতিকার সম্পর্কে তুলে ধরেন।

কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধিগণ এবং স্থানীয় তরুণরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা নিশ্চিত করা যায়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শান্তি-শৃঙ্খলা   সামাজিক সচেতনতা   কর্মশালা   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close