শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হামের উপসর্গ নিয়ে রামেকে আরো দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। আর নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সুস্থ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ৫ জনকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন রোগী। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্রমাগত নতুন রোগী ভর্তি হওয়ায় চাপ বাড়ছে হাসপাতালের শিশু ওয়ার্ডে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২০ জন শিশুকে ভর্তি করা হয়েছে। ফলে বর্তমানে হাম সংক্রমণে ১৩৮ জন ভর্তি হয়ে আইসোলেশ ওয়ার্ডসহ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৫ জনকে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  হাম   শিশু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close