শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:৫৮ পিএম
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগে অস্ট্রেলিয়া তার ভিসা বাতিল করেছে। বিষয়টি জানিয়েছে সিডনিভিত্তিক পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্যমতে, অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় গত শনিবার (৩ এপ্রিল) সিডনিতে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল শায়খ আহমাদুল্লাহর। কিন্তু তার আগেই পুরোনো কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসায় বিতর্ক শুরু হয়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিশ্বের সব অস্থিরতার মূলে রয়েছে ইহুদি ষড়যন্ত্র। তারা ‍খুবই জঘন্য, পৃথিবীর যত অশান্তি, তার নেপথ্য কারিগর ইহুদিরা।’ শায়খ আহমাদুল্লাহর এ ধরনের বক্তব্যকে ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করে তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শায়খ আহমাদুল্লাহকে অস্ট্রেলিয়ায় প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়।

ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি অস্ট্রেলিয়া গিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। সিডনির পাঞ্চবোলে শনিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে তার বক্তা দেওয়ার কথা ছিল।

এর আগে একই অভিযোগে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  আহমাদুল্লাহ   ভিসা বাতিল   অস্ট্রেলিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close