শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
বাল্যবিবাহের আইন থাকলেও প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, ‘বাল্যবিবাহের আইন আছে, তবে আইনের প্রয়োগ নিয়ে প্রশ্নও রয়েছে।’

আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানের লেকশোরে নারী ও শিশু অধিকার সুরক্ষা ও অভিভুক্তিমূলক নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন।

ফ্যামিলি কার্ড ছিলো নারীর ক্ষমতায়ণ উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারগুলো বাস্তবায়নে অত্যন্ত গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় কাজ করার চেষ্টা করছে।’

এ সময় মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৩৯ লাখ প্রতিবন্ধী রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের মেয়েরা সবচেয়ে বেশি কাজ করে। বাসার কাজ শেষ করে আবার বাইরে কাজে যাচ্ছে। আমাদের মেয়েরা অনেক বেশি দায়িত্বশীল, দায়িত্ব পালন করে। আমরাই তাদের আন্ডারমাইন করি।’

নারী ও শিশু নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘নৈতিক শিক্ষা ঘর থেকে শুরু হয়। নারী নির্যাতন ও শিশু নির্যাতনে সরকার জিরো টলারেন্স। আইনের বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।’

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close