মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:০৫ পিএম
গুলিবিদ্ধ বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান

গুলিবিদ্ধ বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মিজানুর রহমান মিজান (১৯) নামের এক কৃষককে লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়েছে। এতে কাঁধে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার এক নম্বর ওয়ার্ডের গাঠিয়ারভিটা সীমান্তের ৮২৬ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

আহত মিজান উপজেলার ধবলসতী গ্রামের রহমতপুর গাঠিয়ারভিটা এলাকার মফিজুল ইসলামের ছেলে।

গ্রামবাসীরা জানান, রংপুর ৬১-বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলসতী বিওপির সীমান্ত পিলার ৮২৬/১-এস হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে মিজানুর রহমান ঘাস কাটতে গেলে ভারতীয় ৯৮ বিএসএফের গোমতী ক্যাম্পের টহলদলের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি কাঁধে আঘাতপ্রাপ্ত হয়ে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাটিয়ারভিটা সীমান্তে ঘাস কাটার জন্য মিজান ভারতের ১০ মিটার অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে সীমান্তে গুলির ঘটনার পর স্থানীয়রা একজন ভারতীয় নাগরিক ও দুইটি গরু বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। ফলে সীমান্ত এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে এবং শূন্যরেখায় বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়েছে এবং শূন্যরেখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠকের জন্য উচ্চপর্যায়ে যোগাযোগ চলছে বলে ধবলসতী ৬১-বিজিবি ক্যাম্প সূত্রে জানানো হয়েছে। 

তবে নিরপরাধ কৃষকের ওপর অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় সীমান্ত এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম    সীমান্ত    বিএসএফ    গুলি    কৃষক   বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close