রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      সরবরাহ কম থাকায় সারা দেশে তীব্র গ্যাস-সংকট      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে তিন কেজি গাঁজাসহ আটক এক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন কেজি গাঁজাসহ মো. ইউনুছ সিকদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ইউনুছ সিকদার কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির সদস্যরা রামু থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন যাত্রী মো. ইউনুছ সিকদারের দেহ তল্লাশি করে তার পেট ও পায়ে কৌশলে লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে চলবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি    গাঁজা    আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close