শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটির মালবাহী বগিতে এই অভিযান চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘‘আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।’’

এ ঘটনায় উদ্ধারকৃত মালামাল জব্দ দেখিয়ে সোমবার (৬ এপ্রিল) একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ট্রেন    ভারতীয়    শাড়ি    জব্দ    ইন্ডিয়ান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close