রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গোবিন্দগঞ্জে অবৈধ সিসা কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারি গলিয়ে সিসা তৈরির অবৈধ ‘থ্রি স্টার’ কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা ও দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইমরান খান।

তিনি বলেন, ‘‘প্রথমে কারখানা থেকে সাতজন শ্রমিককে আটক করা হয়। পরে কারখানার মালিক মো. বেলাল হোসেনকে ডেকে এনে কারখানার বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। তিনি কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় কারখানাটি তাৎক্ষণিক সিলগালা করা হয়।’’

‘‘অভিযান চলাকালে মহিমাগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসকে কারখানার সকল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আটককৃত শ্রমিকদের কোনো অপরাধ না থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’’

তামশিদ ইমরান খান আরও বলেন, ‘‘বৈধ কাগজপত্র ছাড়া কারখানাটি পুনরায় চালু না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গোবিন্দগঞ্জ    সিসা    কারখানা    সিলগালা   জরিমানা   ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close