রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চুরি হওয়া ঠাকুরগাঁও সুগার মিলের মোলাসেস কবরস্থান থেকে উদ্ধার
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও সুগার মিলে মোলাসেস (অ্যালকোহল তৈরির কাঁচামাল) চুরির ঘটনা ঘটেছে। গত কয়েক দিন আগে হওয়া ভারী বৃষ্টির ফলে সুগার মিলের মোলাসেস পাইপ লিকেজে পাশের একটি পুকুরে চলে গেলে তা উদ্ধারে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে নিয়োজিত মোমিন নামের শ্রমিক ১৩ ড্রাম মোলাসেস চুরি করে নিয়ে গেলে তা জানাজানি হয়ে যায়। 

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সুগার মিলের মোলাসেস চুরির ঘটনা ঘটে। শুক্রবার (৩ এপ্রিল) বিকালেই সুগার মিল সংলগ্ন হরিহরপুর গ্রামের একটি কবরস্থান থেকে ১৩টি মোলাসেসের ড্রাম উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালাসেস মিল কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। 

এ ঘটনায় রোববার (৫ এপ্রিল) দুপুরে মোলাসেস চুরির সাথে জড়িত মোমিনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছে মিল কর্তৃপক্ষ। এছাড়াও চুরির ঘটনায় আরো বিশদ তদন্ত করতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন বলেন, ‘মিলের মোলাসেস পাইপ লিকেজের বিষয়ে চুরির যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কাজের সাথে মিল কর্তৃপক্ষ বা শ্রমিক ইউনিয়নের কেউ জড়িত থাকতে পারে না। যে ঘটনাটি ঘটিয়েছে, সে মিলের চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগের ঠিকাদার। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও অভ্যন্তরীণ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘সন্দেহভাজন শ্রমিক মোমিন পলাতক রয়েছে। উদ্ধারকৃত ১৩ ড্রাম মোলাসেসের কোনো মালিকানা পাওয়া না যাওয়ায় তা মিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। আমরা গুরুত্বের সাথে বিষয়টি দেখছি।’

সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির বলেন, ‘মেইন হাউসের পাইপলাইনে লিকেজের ঘটনায় কিছু মোলাসেস মিল সীমানার কাছের একটি পুকুরের পানিতে মিশে যায়। বিষয়টি জানার পর কিছু মোলাসেস নিজস্ব জনবল দিয়ে উদ্ধার করে মিলে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চুরি   ঠাকুরগাঁও সুগার মিল   মোলাসেস   কবরস্থান   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close