বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      
দেশজুড়ে
চান্দিনায় প্রভাষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক প্রভাষক ইসমাত জাহান তামান্নার ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২’-এর সামনের সড়ক এ মানববন্ধন করা হয়। এতে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘আমার কলেজের সহকর্মী সমাজকর্ম বিভাগের প্রভাষক ইসমাত জাহান তামান্নার ওপর তার নিজ গ্রাম নাওতলায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। হামলাকারীরা তার হাতে থাকা আইফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তার পিতা অধ্যক্ষ আবুল কাশেমকেও মারধর করে সন্ত্রাসীরা। গণতান্ত্রিক এই দেশে শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আমরা কঠোর আন্দোলনের পথে যাবো।’

মানববন্ধনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন ভূইয়া, রিতা রাণী সরকার, রুহুল আমিন, শিক্ষার্থী মো. নাছের।

উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার, নূর মোহাম্মদ সরকার, মো. আলাউদ্দিন, শামীমা সুলতানা, আব্দুস সাত্তার, প্রভাষক জোহরা বেগম, বিএম নাজমুল হক, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান, মেজবাহ্ উদ্দিন, রিংকন সাহা, সোহেল খান প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার (৪ এপ্রিল) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে ইসমাত জাহান তামান্না ও তার পিতা আবুল কাশেমের ওপর অতর্কিত হামলা করে দুর্বত্তরা। ওই ঘটনায় আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা। এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   প্রভাষকের ওপর হামলা   প্রতিবাদ   শিক্ষক শিক্ষার্থী   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close