শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনসহ গ্রেপ্তার পাঁচ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে খালেদ মিয়া, কাওছার মিয়া ও সিয়াম মিয়া নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক আরেকটি অভিযানে শহরের শাপলাবাগ এলাকা থেকে আরেক ছিনতাইকারী শামীম মিয়া ও ফৌজদারি মামলার আরও এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌমুহনায় অবস্থিত এপেক্স শোরুমের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় আসামিদের তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও ছুরি উদ্ধার করা হয়।

একইদিন রাতে শহরের শাপলাবাগ এলাকা থেকে আরেক ছিনতাইকারী ও ফৌজদারি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কান্তি পালের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাতে তাদের আটক করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘‘পুলিশের পৃথক অভিযানে চার ছিনতাইকারীসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে সোমবার (৬ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল    ছিনতাই    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close