শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শ্রীপুরে ধর্ম অবমাননার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:২৫ পিএম আপডেট: ০৬.০৪.২০২৬ ৭:৫৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকায় ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে শাহিন ভূইয়া (৬৫) নামের বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা। 

শাহিন ভূইয়ার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক এলাকায়। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুরের বরমী পাঠানটেক এলাকায় বসবাস করছিলেন। 

প্রত্যক্ষদর্শী জানান, অভিযোগ ওঠার পর রোববার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বরমী বাজারের জনতার মোড়সহ আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। 

এ বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের বরমী ইউনিয়ন শাখার সভাপতি মুফতী মাহদী হাসান বলেন, ‘শাহিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রমাণসহ বিষয়টি সামনে এলে স্থানীয়রা প্রতিবাদে নামেন।’ 

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলেও অভিযোগ রয়েছে। 

স্থানীয়দের ভাষ্যানুযায়ী, বিক্ষোভ চলাকালে শাহিন ভূঁইয়া নিজ বাড়ির ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান নেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ফটকের তালা ভেঙে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাকে বের করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

পুলিশ জানায়, এ ঘটনায় মোহাম্মদ ছবির নামে একজন বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেছেন। 

সঞ্জয় সাহা বলেন, ‘অভিযুক্তকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   ধর্ম অবমাননা   কারাগারে বৃদ্ধ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close