শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
রামগতিতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু
রামগতি (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুর
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:৫০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে মো. তানভীর (৪) নামের শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে। 

শিশু তানভীর ওয়ার্ডের মো. হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ডাক্তার আবদুল আজিজ (সিপি) বলেন, ‘তানভীর হাম রোগে আক্রান্ত হয়। প্রথমে তাকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরবর্তী অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।’

তিনি জানান, এরই মধ্যে পরিবার শিশুটিকে রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে বাড়িতে নিয়ে এলে সোমবার সকালে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামগতি   হামে আক্রান্ত   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close