শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
টিকার সংকটের মধ্যে মৌলভীবাজারে বাড়ছে হাম রোগী
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলায় বাড়ছে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা। টিকা সংকটের পাশাপাশি হাম পজিটিভ রোগীর সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অস্বস্তি ছড়িয়ে পড়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় মৌলভীবাজার সদর হাসপাতালে ২০ শয্যার একটি আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যার আইসোলেশন সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

হাসপাতাল সূত্র জানায়, হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে ইতোমধ্যে প্রায় ১০০ জন রোগী চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের নমুনা পরীক্ষার পর অন্তত ১০ জনের শরীরে হাম পজিটিভ শনাক্ত হয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, ‘গত কয়েক দিনে হাসপাতালে ভর্তি থাকা ৩০ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ১৩ জন রোগী ভর্তি রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, ‘প্রতিদিনই নতুন করে হামের লক্ষণ নিয়ে রোগী হাসপাতালে আসছেন। শিশুদের মধ্যে লক্ষণ দেখা দিলে তাদের আলাদা করে আইসোলেশনে রাখা হচ্ছে। অনেক রোগীর নমুনা পরীক্ষা করা হলেও ঢাকা থেকে রিপোর্ট আসতে কিছুটা সময় লাগছে।’

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আইসোলেশন বেডের সংখ্যা বাড়ানো হবে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টিকার সংকট   মধ্যে মৌলভীবাজার   হাম রোগী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close