রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৩ পিএম
প্রবাসী বন্ধু আতিকুর রহমান লিটনের বিয়েতে বন্ধু মাসুম অকটেন উপহার।

প্রবাসী বন্ধু আতিকুর রহমান লিটনের বিয়েতে বন্ধু মাসুম অকটেন উপহার।

জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিয়েতে দেখা গেল ব্যতিক্রমী চিত্র। প্রবাসী আতিকুর রহমান লিটন ও নাদিয়া বেগমের বিয়েতে প্রচলিত উপহারের পরিবর্তে দুই লিটার অকটেন উপহার দিয়েছেন বরের ঘনিষ্ঠ বন্ধু মাসুম আহমদ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে এ ঘটনা ঘটে।

মাসুম আহমদ বলেন, ‘‘বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে, তাই একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে এবং বিয়েটি স্মরণীয় রাখতে অকটেন উপহার দিয়েছি।’’

বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। 

অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বন্ধু    বিয়ে    অকটেন    উপহার    জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close