রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
টঙ্গীর নিশাত মহল্লা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক ঘর
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী উপজেলায় মিলগেট লাল মসজিদ সংলগ্ন নিশাত মহল্লা বস্তি ও চুড়ি ফ্যাক্টরি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই নিশাত মহল্লা বস্তির ভেতর একটি ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বস্তিবাসী ও স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বের হতে পারলেও প্রয়োজনীয় মালামাল বের করার সুযোগ পাননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘‘ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে দ্রুততম সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   নিশাত মহল্লা   বস্তি   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close