রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় চাঞ্চল্যকর ছিনতাইয়ের প্রধান অভিযুক্ত আটক, মাইক্রোবাস উদ্ধার
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ পিএম আপডেট: ০৬.০৪.২০২৬ ৯:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে তুলে সরকারি এক কর্মচারীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং নগদ ৩ হাজার ২০০ টাকাও উদ্ধার করা হয়।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে প্রধান অভিযুক্তকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ।

​আটককৃত আক্তার হোসেন ওরফে জমির প্রধান (৪৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসননগর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত জারিকারক আলিনুর গত ১৬ মার্চ বিকালে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বাঞ্ছারামপুর যাওয়ার উদ্দেশ্যে নদীপথে মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া উপজেলায় যান। সন্ধ্যা সাতটার দিকে গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে ৭০ টাকা ভাড়ায় একটি মাইক্রোবাসে ওঠেন তিনি। মাইক্রোবাসটিতে আগে থেকেই যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের চার সদস্য অবস্থান করছিল।
​ভবেরচর বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে মাইক্রোবাসটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে মারধর করে বেতন ও বোনাসের নগদ সাড়ে ৪২ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরবর্তী আলিনুর থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ বলেন, ‘ঘটনার পর থেকেই ছিনতাইকারী চক্রটিকে ধরতে আমরা অভিযানে নামি। তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাত তিনটার দিকে চক্রের মূলহোতা আক্তার হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ঢাকাার সবুজবাগ এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘সোমবার (৬ এপ্রিল) আসামিকে আদালতে তোলা হলে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

​গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ‘আসামি নিজের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালত তা রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   চাঞ্চল্যকর ছিনতাই   অভিযুক্ত আটক   মাইক্রোবাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close