মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চুরি করতে না পেরে মা-ছেলে খুন করে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাসায় চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে মা-ছেলে মিলে ছুরিকাঘাতে খুন করে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগমকে (৭১)। এ ঘটনায় জড়িত সুলতানা বেগম (৪৭) নামের নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে হত্যাকাণ্ডে বিষয়ে জবানবন্দি দিয়েছেন।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাতে পুলিশ সুলতানা বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

খুনের সাথে জড়িত সুলতানা বেগমের ছেলে রোহান রহমান সিয়াম (৩০) পলাতক রয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সুলতানা বেগম শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কুপা গ্রামের মৃত জিল্লুর রহমানের স্ত্রী।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে নিজ ঘরে ছুরিকাঘাতে খুন হন শাহনাজ বেগম।

শাহিনুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারের পর সুলতানা বেগম জানান, তার বিদেশ ফেরত ছেলে সিয়াম বেকার ও ঋণগ্রস্থ হয়ে পড়ায় চরম আর্থিক কষ্টে ভুগছিলেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য মা-ছেলে প্রতারণার মাধ্যমে চুরির পথ বেছে নেয়। আশেপাশের গ্রামের যেসব বাড়িতে পুরুষ মানুষ থাকে না, তারা সেই বাড়িগুলো টার্গেট করে আত্মীয় পরিচয়ে প্রবেশ করে টাকা কিংবাদ স্বর্ণালংকার চুরি করে।’

‘সেই অনুযায়ী গত শনিবার সন্ধ্যায় মা-ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজের বাসায় প্রবেশ করে। ওই সময় বাসায় শাহনাজ বেগমের ছেলের বউ জিন্নাত আক্তার রিয়া ও তার ছোট এক সন্তান বাসায় ছিল। মা-ছেলে আত্মীয় পরিচয় দিয়ে শাহজান বেগমের সাথে গল্প করে এবং নাস্তা করে। ছেলের বউ রিয়া ছোট সন্তানকে নিয়ে তার ঘরে প্রবেশ করে।’

শাহিনুজ্জামান আরও বলেন, ‘একপর্যায় শাহনাজ বেগমের কাছে কিছু টাকা ধার চায় সুলতানা বেগম। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মা-ছেলে শাহনাজ বেগমকে জিম্মি করে টাকা ও স্বর্ণের গহনা ছিনতাইয়ের চেষ্টা করে। চিকৎকার করলে মা-ছেলে গামছা দিয়ে শাহনাজ বেগমের মুখ বেঁধে গলায় ছুরিকাঘাত করে। পাশের রুমে থাকা ছেলের বউ চিৎকার শুনে বের হতে চাইলে বাহির থেকে দরজা লাগানো থাকায় তিনি তার স্বামীকে ফোন করে বিষয়টি জানায়।’

‘পরে শাহনাজ বেগমের ছেলে মাহমুদুল হাসান সবজি বাজার থেকে লোকজন নিয়ে এসে তার মাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শাহিনুজ্জামান জানান, সোমবার বিকালে গ্রেপ্তারকৃত সুলতানা বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের বিচারক আবু হেনা সিদ্দিকী ১৬৪ ধারায় সুলতানা বেগমের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চুরি   মা-ছেলে খুন করে   অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close