রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লোহাগাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:১৪ পিএম
চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন

চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চার নম্বর চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা প্রস্তাব এনেছেন পরিষদের সদস্যরা। এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) এই অনাস্থা প্রস্তাব আনা হয়।

পরিষদ সদস্যদের দাখিলকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ইউনিয়নে বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি প্রকল্পের ব্যয়ের হিসাব প্রকাশ করেন না এবং সদস্যদের সাথে কোনো সমন্বয় ছাড়াই একক সিদ্ধান্তে প্রকল্প বাস্তবায়ন করেন।

কোনো সদস্য প্রকল্পের হিসাব বা কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললে তিনি তাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও জানা যায়, গত বছরের ২২ মে সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিয়াকে শারীরিক অসুস্থ দেখিয়ে এবং তার স্বাক্ষর জাল করে তৎকালীন আওয়ামী লীগ নেতাদের প্রভাবে তিনি প্যানেল চেয়ারম্যানের পদ দখল করেন। বর্তমান প্যানেল চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার একজন অন্যতম আসামি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ হোসেন বলেন, ‘‘আমি আসামি হয়ে বক্তব্য দিলে আর কী হবে? প্রশাসন কি আমাকে ছেড়ে দেবে?’’

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘চরম্বা ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও তার দপ্তরে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে এবং যথাযথ শুনানি শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া    চেয়ারম্যান    অনাস্থা প্রস্তাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close