শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে লাকসামে বর্ণাঢ্য র‍্যালি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে লাকসাম উপজেলা প্রশাসন এ র‌্যালির আয়োজন করে।

উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এবং আন্তর্জাতিক প্রতিপাদ্য গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলঅ সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।

উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার সাদিকুল জাহান রিদান, উপজেলা কৃষি কর্মকর্তা আল-আনিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, লাকসাম প্রেস ক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাংবাদিক আফরাতুল করিম রিমু, সদস্য ইসমাইল কমিশনার, আর্মি কাদের, লাকসাম ফুটবল একাডেমির পক্ষে আবু বক্কর, লাকসাম উপজেলার কারাতে একাডেমির প্রশিক্ষক হারুনর রশীদ সুমন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। ক্রীড়ার মাধ্যমে সুস্থ সমাজ গঠন সম্ভব এবং এটি ভবিষ্যতে পেশা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাতীয়   আন্তর্জাতিক ক্রীড়া দিবস   লাকসামে র‍্যালি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close