শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
ধামইরহাটে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ পিএম আপডেট: ০৬.০৪.২০২৬ ১০:৪০ পিএম
সাহাদৎ হোসেন সাগর

সাহাদৎ হোসেন সাগর

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে জড়িত থাকায় সাহাদৎ হোসেন সাগর নামের স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলীয় পদ ও সব কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

সাহাদৎ হোসেন সাগর উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। 

দলের এমন সীদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেতাকর্মীরা।

সম্প্রতি উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রা কালিমন্দিরে বসে কয়েকজন মিলে ইয়াবাসহ মাদক সেবন করছিল স্বেচ্ছাসেবক দল নেতা সাহাদৎ হোসেন সাগর। বিজিবির একটি দল ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করেন। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে সাগরসহ তাদেরকে জেলা কোর্ট হাজতে পাঠানো হয়।

বহিস্কারাদেশ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনিদিষ্ট প্রমাণের ভিত্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সীদ্ধান্ত মোতাবেক দলীয় সকল পদ-পদবী থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’

পাশাপাশি দলীয় নেকামর্কীদের দলীয় কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধামইরহাট   মাদক সেবন   স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close