রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়ে এক কারারক্ষীকে আটক করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বড়পুল এলাকার চৌধুরী ফিলিং স্টেশনে নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়ে ওই কারারক্ষী আটক হন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত কারারক্ষী শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত।

জানা গেছে, সোমবার দুপুরে শিহাব আহমেদ একটি নম্বরবিহীন কালো মোটরসাইকেল নিয়ে লাইনের বাইরে থেকে এসে জ্বালানি নেওয়ার চেষ্টা করেন। এতে লাইনে অপেক্ষমাণ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় ইউএনও কামরুল হাসান মারুফ ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিক্রি কার্যক্রম তদারকি করছিলেন। বিষয়টি তার নজরে এলে তিনি মোটরসাইকেলটি থামানোর নির্দেশ দেন। পরে কারারক্ষীর কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো রেজিস্ট্রেশন নম্বর বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাকে আটক করা হয়।

ইউএনও কামরুল হাসান মারুফ বলেন, ‘‘ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিক্রির মূল উদ্দেশ্য শৃঙ্খলা বজায় রাখা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কেউ নিয়ম ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, ‘‘বিষয়টি তাকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্ত কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল    জ্বালানি    কারারক্ষী    আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close