শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
বুড়িচংয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ তেল মজুদে জরিমানা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার–পরিহলপাড়া মহাসড়কের পাশে অবস্থিত পারভেজ মবিল হাউসে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার ৬৮৫ লিটার ডিজেল ও ৯৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ অপরাধে পারভেজ মবিল হাউসের মালিক পরিহলপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম রনিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তেল ভ্রাম্যমাণ আদালত জব্দ করে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিহলপাড়ার পারভেজ মবিল হাউসের মালিক রনি দীর্ঘদিন ধরে চোরাই তেল মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় অতীতেও তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অবৈধ   তেল মজুদ   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close