শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
১৭ মাস আড়ালে থাকার পর আটক, কোথায় ছিলেন শিরীন শারমিন!
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ ১৭ মাস আড়ালে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। তার অবস্থান ও এই দীর্ঘ সময়ের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। আটক হওয়া বাসাটি তার নিজের বলে জানা গেলেও স্বজনদের দাবি, এটি তার আত্মীয়ের বাসা।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে তড়িঘড়ি বের হয়ে যান শিরীন শারমিন চৌধুরী। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেদিন তিনি সপরিবারে একটি সাধারণ ব্যক্তিগত গাড়িতে করে বের হন এবং স্পিকারের জন্য বরাদ্দ সরকারি গাড়ি ব্যবহার করেননি। এরপর দীর্ঘ সময় তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করেও এতদিন তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। এতে করে প্রশ্ন ওঠে, তিনি দেশে ছিলেন নাকি বিদেশে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার হন আব্দুল হামিদ। ২০১৩ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে স্পিকারের দায়িত্ব পান শিরীন শারমিন চৌধুরী এবং টানা এক দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। তবে তার পদত্যাগপত্র কোথা থেকে জমা দেওয়া হয়েছিল, তা নিয়েও সে সময় নানা প্রশ্ন উঠেছিল।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে গুলিতে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দীর্ঘদিন আড়ালে থাকার পর হঠাৎ আটক হওয়ায় প্রশ্ন উঠেছে—এই ১৭ মাস তিনি কোথায় ছিলেন এবং কীভাবে গোপনে অবস্থান করছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শিরীন শারমিন   নারী স্পিকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close