শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:০৪ পিএম আপডেট: ০৭.০৪.২০২৬ ৩:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় “জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের দরবার হলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন ইউনিয়নের শতশত জেলেরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সকলে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কলাপাড়া   জাটকা সংরক্ষণ   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close