শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৪৬ পিএম

বান্দরবানের রোয়াংছড়িতে রান্না ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪টি বসতঘর পুড়ে গেছে।

সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে তাইমংছড়া এলাকার প্রীতিময় তঞ্চঙ্গ্যারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ৪টি বসতঘর পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. ইফতেখার উদ্দিন জানান, প্রাথমিক তথ্যমতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই ৪টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা হিসেবে ধারণা করা হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   গ্যাস সিলিন্ডার   বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close