রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
টঙ্গীতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান, সড়ক দখলমুক্ত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় টঙ্গী স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়।

অভিযান চলাকালে সড়কের ওপর স্থাপিত বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করে তোলা হয়। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   সিটি কর্পোরেশন   উচ্ছেদ অভিযান   সড়ক দখলমুক্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close