রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
সিঙ্গাইরে কবরস্থানের কাজে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ পিএম আপডেট: ০৭.০৪.২০২৬ ৪:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কবরস্থানে মাটি ভরাটে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়রা জানান, কাঞ্চননগর, খোলাসুর, পানিশাইল ও ভূমিদক্ষিণ—এই চার গ্রামের মানুষের জন্য কবরস্থানটি ব্যবহার করা হয়। সম্প্রতি উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মাটি ভরাটের উদ্যোগ নেয় কবরস্থান কমিটি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘কবরস্থানে মাটি ফেলা নিয়ে সুরক্ষিরা এলাকার শহীদুল ইসলামসহ কয়েকজন চাঁদা দাবি করেন। একপর্যায়ে তার কাছে ২ হাজার টাকা দেওয়া হয়। এরপরও তিনি আরও টাকা দাবি করেন। এ বিষয়ে থানা পুলিশ ও ইউএনও বরাবর সুতক্ষীরা এলাকার শহীদুল ইসলাম, মেহেদী হাসান, মোবারক হোসেন, রামকান্তপুর এলাকার লিটন মাহমুদ এবং মধুরচর এলাকার কোহিনুর মিয়ার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে ইয়াছীন মিয়া লিখিত অভিযোগ দিয়েছেন।’

বক্তারা আরও বলেন, ‘কবরস্থান একটি পবিত্র স্থান। এখানে উন্নয়ন কাজে বাধা ও চাঁদা দাবি অগ্রহণযোগ্য। দ্রুত এর সুষ্ঠু সমাধান চাই আমরা।’

মানববন্ধনে বক্তব্য রাখেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, স্থানীয় মো. হারুন, মো. ইয়াসীন, মো. মমিন, কোহিনূর, কালা মিয়া প্রমুখ। 

তারা কবরস্থানের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের দাবি জানান।

এদিকে মানববন্ধন চলাকালে হীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে কিল-ঘুষি দেয়। 

পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সেখান থেকে সরিয়ে দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিঙ্গাইর   কবরস্থানের কাজে বাঁধা   চাঁদা দাবি প্রতিবাদ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close