সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শ্রীপুরে ঝড়ে টিনের চাল ধসে বৃদ্ধ নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার উপজেলার বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে ঝড়। এ সময় ঘরের টিনের চাল ধসে পড়ে সিরাজ উদ্দিন (৭২) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

সকালে স্থানীয়রা মৃতের লাশ উদ্ধার করেন।

নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।

নিহতের ছেলে শাহীন আলম জানান, তার বাবা ছাতির বাজার এলাকায় তাজউদ্দিন নামে এক ব্যক্তির জায়গা ভাড়া নিয়ে সেখানে অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করে বসবাস ও কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও খাওয়া-দাওয়া শেষে ঘরের এক কোণে রাখা চৌকিতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে ঘরের ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে টিনের চাল ধসে তার বাবা চাপা পড়েন।

তিনি আরও জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ উদ্ধার করতে দেখেন। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

জমির মালিক তাজউদ্দিনের ছেলে সজীব আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে সিরাজ উদ্দিন আমাদের জমি ভাড়া নিয়ে সেখানে কাজ করছিলেন। সোমবার রাতে প্রবল ঝড়ে টিনশেড ঘরের চাল তার ওপর ভেঙে পড়ে। পরে সকালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।’

স্থানীয় ব্যবসায়ী রুবেল বলেন, ‘সকালে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন গিয়ে টিনের চাল সরিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। ঘরের ওপর গাছের একটি ডাল ভেঙে পড়ায় টিনের চাল ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, ‘খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।’

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   ঝড়   টিনের চাল ধসে   বৃদ্ধ নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close