শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রৌমারীতে বসতবাড়ি থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার, যুবককে জরিমানা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বসতবাড়িতে অবধৈভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে হিরা সাহা (৩৩) নামের যুবককে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৩০ লিটার পেট্রোল।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযুক্ত হিরা সাহা রৌমারী বাজাররে রিপন শাহার ছেলে।

রাফিউর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলীর নেতৃত্বে রৌমারী বাজারের হিরা সাহার বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে বসতঘর থেকে ৩টি জারকিন ও ২টি বোতল মিলে মোট ৩০ লিটার পেট্রোল উদ্ধারসহ হিরা সাহাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত হিরা সাহাকে জজ্ঞিাসাবাদ করলে সে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল মজুদ করেন বলে জানান। এ কারণে ভ্রাম্যমাণ আদালতে হিরা সাহাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে অর্থ পরিশোধ করায় কারাদণ্ড থেকে মুক্ত হয় সে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রৌমারী   বসতবাড়ি   পেট্রোল উদ্ধার   যুবককে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close