শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
শিক্ষার পরিবেশ উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষক বৃদ্ধির দাবিতে হাতিয়ায় মানববন্ধন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আমানউল্যাহ এলাকায় অবস্থিত হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও শিক্ষক সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। 

এতে বক্তব্য রাখেন রকিব, ফিরোজ, শামীম, রাসেল, ইসমাইল প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এই হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয় অনেক প্রাচীন এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই ইউনিয়নে অনেকগুলো স্কুল ছিলো; যার সব নদীগর্ভে বিলীন হয়ে যায়। শুধু এই বিদ্যালয়টি এখনো টিকে আছে। এটারও একটি অংশ অন্য ইউনিয়নের স্থানান্তরিত করা হয়েছে। কিছু কিছু কুচক্রী মহল এ বিদ্যালয়টি পুরোপুরি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই বিদ্যালয়টা যদি এখানে না থাকে, তাহলে এই ইউনিয়নের শত শত শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হবে।’

তারা আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও স্থায়ী অবকাঠামোর অভাবে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে নিয়মিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য শিক্ষক নিয়োগ বং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধনে উপস্থিত সবাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার পরিবেশ উন্নয়ন   স্থায়ী ক্যাম্পাস   শিক্ষক বৃদ্ধি   হাতিয়ায় মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close