রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জীবন মিয়া (১৫) নামে কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। ওই তরুণীর বাবা ও মা দুইজনেই জীবিকার তাগিদে প্রতিদিন পার্শ্ববর্তী নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার কাজ করতে যান। ঘটনার দিন তারা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুল বারেকের ছেলে জীবন মিয়া ওই তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

সম্প্রতি ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে জিজ্ঞাসা করলে সে প্রতিবেশী জীবনের অপকর্মের কথা প্রকাশ করে দেয়। পরবর্তী তাকে নালিতাবাড়ী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা রোববার (৫ এপ্রিল) বিকালে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওই দিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘ভিকটিমের বাবার অভিযোগটি আমরা আমলে নিয়ে দ্রুত আসামিকে গ্রেপ্তার করেছি। সোমবার (৬ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ভুক্তভোগী পরিবার এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   ধর্ষণে অন্তঃসত্ত্বা   দৃষ্টি প্রতিবন্ধী তরুণী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close