রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যক্রম শুরু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (৩৪৪৬) সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে (৭ এপ্রিল) নীলফামারীর বাস টার্মিনালে সংগঠনটির জেলা কার্যালয় উদ্বোধন এবং সভার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিতা শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী শামীম। উদ্বোধন করেন জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।

জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান। 

অনুষ্ঠানে ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনোয়ার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আওরঙ্গজেব সুজন, ডোমার উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন আবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর বক্তব্য দেন। 

নুর আলম জানান, সংগঠনটি নীলফামারী থেকে নেতৃত্ব দেবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় কাজ করবে। 

উদ্বোধনী দিনে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) নয়জন শ্রমিক পদত্যাগ করে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নে যোগ দিয়েছেন। 

উদ্বোধন শেষে বনার্ঢ্য র‌্যালি নীলফামারী-সৈয়দপুর সড়ক প্রদক্ষিণ করে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   বাস মিনিবাস   কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন   কার্যক্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close