শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চাটখিলে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির মানবন্ধন ও প্রতিবাদ সভা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:১৯ পিএম আপডেট: ০৭.০৪.২০২৬ ৯:৪৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আমির হোসেন খোকনের বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অশালীন ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে ৯নং খিলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ মানবন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও বিএনপি নেতা বেলাল হোসেন।

এসময় বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ পরান, ইউনিয়ন বিএনপির সহসভাপতি নূর আলম ওরফে মাওলানা কেফায়েত, প্রচার সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা কামরুল হাসান সিজু, মিলন, মাইন উদ্দিন, ব্যবসায়ী নুর ইসলাম প্রমুখ। বক্তারা এ সমস্ত অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

কেকে/ এজে


আরও সংবাদ   বিষয়:   অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ   মানবন্ধন   প্রতিবাদ সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close