শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নীলফামারী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পিএম

নীলফামারী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সমান ভোট পেয়ে এবিএম মঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন) ও হাসান রাব্বী প্রধান (আরটিভি) এবং সাধারণ সম্পাদক পদে মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সমান ভোটে জয়ী দুই প্রার্থী এক বছর করে দায়িত্ব পালন করবেন।

সোমবার (৬ এপ্রিল) ক্লাবের মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সন্ধ্যায় ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। 

অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক) ও মোস্তাফিজুর রহমান সবুজ ( সাপ্তাহিক নীল চোখ), যুগ্ন সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ (দিনকাল) ও আব্দুর রশিদ শাহ ( নিউজ ২৪), দপ্তর সম্পাদক পদে এমআর চৌধুরী রাজু (ডেইলি সান), অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাঈম শাহ (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিতরা হলেন মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), সাদেকুর রহমান স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব), আলী সাদ্দাম (সিএন বাংলা)।

কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের মধ্যে ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর দুইটি পদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন), তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

মো. সামসুল ইসলাম বলেন, ‘প্রেস ক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে ৪৯ জন ভোট দিয়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী প্রেস ক্লাব   দ্বিবার্ষিক নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close