শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটার থেকে ‘কাল নাগিনী’ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকা থকে একটি কাল নাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। 

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এলাকার তিন তলা ভবনের তৃতীয় তলায় কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অর্পণা রানী পালের বাসার ভেন্টিলেটরের ভেতর থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অর্পণা রানী পালের স্টাফ কোয়াটারের তৃতীয় তলায় বাসায় একটি সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বাসা থেকে বের হয়ে যান। বিষয়টি অর্পণা রানী পালের পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমকে জানান। তিনি মুঠোফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে জানান। 

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত হাসপাতালে স্টাফ কোয়াটারে গিয়ে তৃতীয় তলায় ভেন্টিলেটারের ভেতরে একটি কাল নাগিনী সাপ দেখতে পান। প্রায় অর্ধঘন্টা চেষ্টার পর কাল নাগিনী সাপটিকে অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী সাপটিকে বন বিভাগের রেঞ্জ কমকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ একটি কাল নাগিনী সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। সাপটি সুস্থ্ থাকায় এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   স্বাস্থ্য কমপ্লেক্স   কোয়াটার   কাল নাগিনী উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close